মুলাদিতে প্রতারণা মামলায় স্কুল শিক্ষিকা জেল হাজতে!

0
503

ফোরকান ভোমরঃ চেক প্রতারনা মামলায় মুলাদী উপজেলার ৯৩ নং পশ্চিম চর কমিশনার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খুরশিদ আক্তার হ্যাপীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত ।

খুরশিদা আক্তার হ্যাপির বিরুদ্ধে ওয়ারেন্ট জারির পর গত মঙ্গলবার বরিশাল আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আমলি আদালত।

এর আগে ২৯ জানুয়ারী মামলা করেন একই স্কুলের সহকারী শিক্ষিকা মিনারা আক্তার লিপি। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর বাদীর বাড়ী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে এসে ধার বাবদ ৩ লক্ষ টাকা নেয় সহকারী শিক্ষিকা খুরশিদা আক্তার হ্যাপী।

পরে পাওনা টাকা চাইলে বাদীকে ৩ লাখ টাকার একটি চেক প্রদান করেন, ব্যাংক সেটি চেক ডিজঅনার করে।

পরে চলতি বছরের ২৯ জানুয়ারী একটি চেক প্রতারনার মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ওয়ারেন্ট হলে আসামী পালাতক থাকেন।

গত মঙ্গলবার বরিশাল আদালতে হাজির হয়ে আত্নসমপর্ন করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করার নির্দেশ দেন ।

আপনার মন্তব্য জানান