আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সরাইলে জেকেএফ এর পবিত্র কুরআন শরীফ বিতরন ও দোয়ার আয়োজন

0
555

ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইল উপজেলার গৌরবময় সামাজিক সংগঠন “যুব খান ফাউন্ডেশন চতুর্থ বছরে পর্দাপণ উপলক্ষ্যে “জেকেএফ সু-শিক্ষার বন্ধু” প্রজেক্ট এর মাধ্যমে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দী আবু হুুুুরায়রা (রাঃ) মাদ্রাসার হেফজ বিভাগ খোলা উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৬ খানা পবিত্র কোরআন শরীফ বিতরন ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দোয়ার আয়োজন করে।

আজ রবিবার ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ বিরতণ ও দোয়া করা হয়। আয়োজিত পবিত্র কোরআন শরীফ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানের ছিলেন “যুব খান ফাউন্ডেশন (জেকেএফ)” এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক মোঃ রাইসুল ইসমাইল খান ও মসজিদের হুজুর মাওলানা হাদিসুর রহমান, মাওলানা ইউসুফ আকরাম ও কালীকচ্ছ পাঠশালার সহকারী শিক্ষক মোঃ শাহাগীর মৃধা। এ সময় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নাজিম খান, মোঃ জিয়াউর রহমান খান, মোঃ রাফচান প্রমুখ।

এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, যুব খান ফাউন্ডেশন কোন ব্যক্তি স্বার্থ নয় কেবলই দেশ ও দেশের অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে ২০১৭ সাল থেকে এবং ইনশাআল্লাহ্ সামনে ও করবে। প্রতি বছর অন্তত এই দিনে একটি মাদ্রাসাতে কোরআন শরীফ বিতরন ও দোয়া করা হয়। আগামীতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। পরে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয়।

আপনার মন্তব্য জানান