মো: মেহেদী হাসান স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী :
আসন্ন মুলাদী উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মত বিনিময় সভা গতকাল বেলা ১০টায় থানা কমপ্লেক্্রের হল রুমে অনুষ্ঠিত হয়।
মুলাদী থানা অফিসার ইনচার্জ এস,এম, মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) বরিশাল মোঃ শাহ্জাহান ।
এতে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল মোঃ মতিউর রহমান, মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত কর্মকার,উপজেলা নির্বাচন অফিসার শওকত আলী, নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, মেম্বার প্রার্থী, সাংবাদিক ও থানায় কর্মরত কর্মকর্তা বৃন্দ ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অপরাধ) মোঃ শাহজাহান বলেন যারা নির্বাচনে অপকর্ম এবং আচারন বিধি লঙ্গন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সবাত্বক সহযোগিতা করবে। এ সময় তিনি বলেন আইন লঙ্গনকারীকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে আকাশে যত তাঁরা পুলিশের ততধারা।
এ সময় সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন মুলাদীতে একটি মামলাও অণ্যায় ভাবে নেওয়া হবে না সুষ্ঠ তদন্তের মাধ্যমে নেওয়া হবে কাউকে হয়রানী করা হবে না আপনারা এলাকার লোক সুষ্ঠ ও সুন্দর ভাবে দলাদলি দাঙ্গা হাঙ্গামা না করে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ বজায় রাখবেন। মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন মুলাদী পৌর নির্বাচনের মত কঠোর হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন তাই সকলে আচারন বিধি মেনে কাজ করবেন।
এ সময় কোন প্রার্থীর বক্তব্য কিংবা মতামত জানতে জাননি আমন্ত্রিত অতিথি বৃন্দ। এতে অনেক প্রার্থীকে হতাশ হতে দেখা যায় অনেক প্রাথী তাদের কিছু সমস্যার কথা তুলে ধরবে বলে এ মতবিনিময় সভায় অংশ গ্রহণ করছিল বলে জানিয়েছেন।









