মুলাদীতে আচরণ বিধি লঙ্গন করে ইউপি সদস্যের মিছিলের অভিযোগ

0
347

মুলাদী প্রতিনিধি :
মুলাদী উপজেলার ৫নং চরকালেখান ইউনিয়নে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মতিন বেপারী টিউবয়েল প্রতীকের বিরুদ্ধে সকাল ১০ টায় আচারন বিধি লঙ্গন করে মিছিল মিটিং করার অভিযোগ পাওয়া গেছে ।

প্রতিদ্বন্ধী প্রার্থীদের অভিযোগ সূত্রে জানা গেছে ২০২১ সালের নিবার্চনে অংশ গ্রহণ করার পর থেকেই টিউবয়েলের প্রার্থী নির্বাচনী আচারণ বিধি লঙ্গন করে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।

১৭ই জুন সকাল ১০টায় ৬নং ওয়ার্ডের কায়েতমারা বাজার হয়ে তার নির্বাচনী এলাকায় ব্যানার ও পোষ্টার নিয়ে মিছিল করে এলাকায় ঘুড়ে বেড়ায় ।

করনোকালীন সময়ে নিবাচনী বিধি নিষেধ না মেনে আইন ভঙ্গ করে মিছিল করায় জনমনে প্রশ্ন দেখা দেয়া হয়েছে।

এ ব্যাপারে টিউবয়েল মার্কার প্রার্থী মতিন বেপারী সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে মুলাদী উপজেলা নিবাচন কর্মকতা শ্ওকত আলী জানান সকাল ১০টায় কেউ মিছিল মিটিং করলে সেটা আচারন বিধি লঙ্গন লিখিত অভিযোগ পেলে ঐ অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য জানান