মুলাদীতে সুষ্ঠ সুন্দর নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করব – ইঞ্জিনিয়ার ইউসুফ আলী

0
631

মুলাদী প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মূহূর্ত্বে এসে জমে উঠেছে মুলাদী উপজেলার ৭নং কাজিরচর ইউপি’র নির্বাচন, ভোটারদের মাঝেও বইছে নির্বাচনী আমেজ।

কাজিরচর ইউনিয়ন ঘুরে এবং একাধিক ভোটারের সাথে কথা বলে জানা যায় । নির্বাচন নিয়ে উৎস্য উদ্দিপনা থাকলেও সুষ্ঠ নির্বাচনন হবে কিনা সেটা নিয়ে সংশয়  রয়েছে, কারন এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করলেও  মূল প্রতিদ্বীতা হবে ১৪ দলের সাবেক সমন্বয়ক উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইউসুফ আলী ও নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মন্টু বিশ্বাসের সাথে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটার জানান এখানে ইঞ্জিনিয়ার ইউসুফ আলীর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা সুষ্ঠ ভোট হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবে, পক্ষন্তরে তার প্রতিদ্বন্ধী প্রার্থী ক্ষমতাশালী হওয়ায় সুষ্ঠ নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কারন গত নির্বাচনের আমরা শান্তিতে ভোট দিতে পারি নাই তাই এবার দিতে পারবো কিনা সেটাও জানিনা।

ইঞ্জিনিয়ার ইউসুফ আলী জানান আমার প্রতিদ্বন্ধী প্রার্থীর ভাই স্বরাষ্ট্র মন্ত্রনালয় অতিরিক্ত সচিব থাকায় নির্বাচনে ব্যপক হস্তক্ষেপ করে আসছিল গত ১৫ জুন তাকে স্বরাষ্ট মন্ত্রনালয় থেকে বদলী করার কারনে ভোটারদের মাঝে ভোট প্রদানে উৎস্য ও উদ্দিপনার সৃষ্টি হয়েছে, তাছাড়া গত নির্বাচনে এ প্রার্থী আমাকে তার ভাইয়ের মাধ্যমে আইনি ভাবে ক্ষতিগ্রস্থ করে ভোটারদের ভোট ছিনতাই করে জয়লাভ করে এ বছর এ রকম পায়তারা চালাচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন বহিরাগত সন্ত্রসী দিয়ে নৌকার প্রার্থী ভোট ছিণতাই করবে বলে জানতে পেরেছি ইতি মধ্যে বহিরাগত সন্ত্রাসী এসে এলাকায় ঘুরাফিরা করছে। তাই আমার ও কাজিরচর ইউনিয়ন বাসীর প্রশাসনের নিকট  দাবি  সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের সুষ্ঠ নির্বাচন হলে বিপুল ভোটে জয়লাভ করবো ।  এ ব্যাপারে নৌকা মার্কার প্রার্থী মন্টু বিশ্বাসের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য জানান