মো: মেহেদী হাসান,মুলাদী প্রতিনিধি :
বরিশাল জেলার মুলাদী উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ২১ জুন সোমবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মোঃ মিরাজ সরদার, চরকালেখান ইউনিয়নে বে- সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, অণ্য ইউনিয়ন গুলোতে আওয়ামীলীগের ৫জন প্রার্থী জয়লাভ করে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কিছু কেন্দ্রে মেম্বার প্রার্থীদের মাঝে সংঘর্ষ হলেও বড় কোন ধরনের দূর্ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
৪নং গাছুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকসেদ আলম মীরের এজেন্টর বের করে দেওয়ার অভিযোগ করে ভোট বর্জন করেন।
তবে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিভিন্ন রকম অভিযোগ থাকলেও চরকালেখাঁন ইউনিয়নে শতভাগ সুষ্ঠ ভোট হয়েছে বলে জানিয়েছে ভোটাররা এখানে প্রার্থীদেরও কোন অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠ ভোট হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নৌকা ও পাঁখাকে পিছনে ফেলে তরুন সমাজ সেবক মো: মিরাজ সরদার নাঙ্গল প্রতীকে ৪ হাজার ছয়শত সাতাশ ভোট পেয়ে নির্বাচিত জয়ী হয়েছে তার নিকট তম প্রতিদ্বন্ধী প্রার্থী রুহুল আমিন খান পাখা প্রতীক ২ হাজার ৫৯২ পেয়েছে।
মিরাজ সরদার জানান আমার পিতা এ ইউনিয়নে দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন আমার পিতার আদর্শ কে লালন করে চরকালেখান ইউনিয়ন কে উপজেলার রোল মডেল হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য তাছাড়া জনগনের সেবাই হবে আমার প্রথম কাজ, আমাকে নির্বাচিত করায় চরকালেখান ইউনিয়নের সকল জনগনের কাছে আমি চিরকৃতজ্ঞ, তিনি মুলাদী বাবুগঞ্জের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা পার্টির প্রেসেডিয়াম সদস্য গোৃলাম কিবরিয়া টিপু সহ জাতীয় পার্টির সকল নেতৃবন্দকে ধন্যবাদও জানান।









