মুলাদি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে তরুণ প্রার্থী সাইফুদ্দিন রেজার ভোট ও দোয়া প্রার্থনা

0
905

ফোরকান ভোমরঃ আসন্ন ইউপি নির্বাচনে বরিশালের মুলাদী উপজেলার ৬নং সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জনগনের মনোনীত প্রার্থী হিসেবে তরুন সমাজ সেবক মোঃ সাইফুদ্দিন রেজা (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছে। তিনি ২৭ মার্চ সারাদিন বড় পাতারচর এলাকায় ভোট ও জনগনের কাছে দোয়া প্রার্থনা করেন।

১নং ওয়ার্ডে ঘুরে ও এলাবাসীর সাথে কথা বলে জানা যায়, এই ওয়ার্ডটিতে ৩জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছে, একজন বর্তমান ইউপি সদস্য আর অন্য দুই জন নতুন মুখ। তিন জনেই নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। তবে প্রচার প্রচারনা কিছুটা এগিয়ে রয়েছে নতুন মুখ সাইফুদ্দিন রেজা, তিনি তালা প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের দ্বারে ছুটছেন ভোটের জন্য, ভোটারদের  মন জয় করতে কাজ করে যাচ্ছেন বলে জানান ভোটারগন।
এ ব্যাপারে তিনি জানান, বড় পাতারচর অঞ্চলটি নদী ভাঙন প্রবন এলাকা, তাই এখানে এখনো উন্নায়নের ছোয়া লাগেনি। সুষ্ঠ ও অবাধ ভোট হলে জনগনের রায়ে বিপুল ভোটে আমি ইউপি সদস্য নির্বাচিত হবো ইনশাআল্লাহ। তিনি আরও জানান, ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে সমস্যা করতে পারে প্রতিদ্বন্ধী প্রার্থীর লোকজন। তাই প্রশাসনের নিকট পর্যাপ্ত আইনশৃঙ্খলার ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ইউপি সদস্য নির্বাচিত  হলে আপনার লক্ষ্য ও উদ্দেশ্যে কি জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর ইচ্ছা ও জনগনের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, ইভটিজিং, মাদক মুক্ত ও অবহেলিত অসহায় জনগনের অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাবো।

আপনার মন্তব্য জানান