মুলাদী ইউনিয়নে নৌকার মাঝি হিসেবে নুরুল আমিন কে চায় এলাবাসী

0
588

মুলাদী প্রতিনিধিঃ আসন্ন মুলাদী সদর ইউনিয়নে আ’লীগ থেকে চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আ: রব সিকদারের পুত্র সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও ঢাকা কোতায়ালী থানা ছাত্রলীগের সভাপতি এম নুরুল আমিন নুরু কে নৌকার মাঝি হিসেবে পেতে চায় এলাকাবাসী ।

এলাকায় ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায় ভোটারদের পছন্দের শীর্ষে অবস্থান করছেন নুরুল আমিন নুরু। তরুন এ নেতা দীর্ঘদিন যাবৎ মানুষের সুখে দুঃখে কাজ করে যাচ্ছেন। করনো কালীন মহামারীর সময় দুহাত বিলিয়ে মানুষকে সাহায্যে সহযোগিতা করছেন। এর ফলশ্রতিতে মানুষ তাকে মুললাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দেখতে চাঁন বলে জানান একাধিক ভোটার। ০২ মার্চ সকাল ১০ ঘটিকা থেকে ৫ নং ওয়ার্ডের, নবাবের হাট, লঞ্চঘাট ও বিভিন্ন বাড়ীতে বাড়ীতে গিয়ে দোয়া ও সমর্থন শুভে”ছা চান এ নেতা। এ সময় ইউনিয়ন আ’লীগ নেতা আলাউদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান সমাজ সেবক সুমন তালুকদার, মামুন হাওলাদার, রাসেল হাওলাদার, রহিম হাওলাদার, মানিক শরীফ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন সরদার, নাসির হাওলাদার, মনজু হাওলাদার, হানিফ মোল্লা সহ স্থানীয় ছাত্রলীগ যুবলীগ, আ’লীগের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

এম নুরুল আমিন বলেন দল তাকে নমিনেশন দিলে তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবেন এবং মুলাদী ইউনিয়ন কে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন আমার নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুৃল্লাহ এম পি ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহর হাতকে শক্তিশালী করে তুলবো, আশা করছি দল আমাকে নমিনেশন প্রদান করবেন।

আপনার মন্তব্য জানান