মুলাদী’র ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত

0
683

মো: মেহেদী হাসান, স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী :

বরিশালের মুলাদী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যাদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার।

মুলাদী উপজেলার ছয়জন নবনির্বাচিত চেয়ারম্যান হলেন- ২নং নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- বাদল খান, ৩নং সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, ৪নং গাছুয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান জসিম বেপারী, ৫ নং চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজ সরদার, ৬নং মুলাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান, ৭নং কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…..।

অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার চেয়ারম্যানদের উদ্দিশ্যে বলেন, “যারা নির্বাচনে আপনাদের বিরোধীতা করেছে অথবা ভোট দেয়নি তাদের অভিভাবকও আপনারা। কারণ ইউনিয়নের শতভাগ মানুষের জন্য সরকারি বরাদ্দ আপনার কাছেই যাবে। ওইসব বরাদ্দ সঠিকভাবে দলমতের উর্দ্ধে থেকে সবার মাঝে বন্ঠন করতে হবে”।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল স্থানীয় সরকার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকতা মো. নুরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য জানান