মুলাদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দরিদ্র-অসহায় মানুষের জন্য করোনা হেল্প সেলের উদ্ভোধন

0
602

মুলাদী প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশক্রমে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খানের উদ্যোগে আয়োজিত মহামারি করোনায় সংক্রমন রোধে অসহায়-দরিদ্র মানুষের জন্য হেল্প সেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন, বরিশাল বিভাগের দায়ীত্বে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক, করোনা হেল্প সেলের আহবায়ক বিলকিস জাহান শিরিন।

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মুলাদী উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে সংগঠনের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও অসহায় মানুষের মাঝে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সরবরাহ, ঔষধ বিতরন, মাস্ক প্রদান সহ করোনা সংক্রমন রোধে যাবতীয় উপকরন বিতরন করা হয়।

পৌর বিএনপির সভাপতি আঃ রব খানের সভাপতিত্বে ও বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরীফ, পৌর বিএনপির যুগ্ন-সম্পাদক শাজাহান বেপারী, সাংগঠনিক সম্পাদক মনজুর হাওলাদার, প্রচার সম্পাদক আল আমিন রাড়ী, বিএনপি নেতা মোস্তফা কামাল লিটু, বেল্লাল হোসেন, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, ওয়ার্ড সভাপতি আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, আবুল কালাম মল্লিক, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আনসার উদ্দিন, সাধারন সম্পাদক পিন্টু সিকদার, গাছুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ লালন, সফিপুর ইউনিয়ন সভাপতি এস্কান্দার আলী বাঘা, সাংগঠনিক মহসিন সরদার, জাহিদ মোল্লা, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা সারমিন মিমু, সাংগঠনিক সম্পাদক লিপি নাসরিন, যুবদল নেতা শাজাহান উকিল, আব্দুর রব, নুরু মৃধা, ইব্রাহীম প্যাদা, মোঃ রাসেল, বনি আমিন খান, মোঃ মিলন হাওলাদার, জিএম, আশ্রাফুল, সুমন মৃধা, সে”ছাসেবকদল নেতা নজরুল হাওলাদার, নজরুল ইসলাম সিকদার।

আরও উপস্থিত ছিলেন হোসেন, মিরাজ মুন্সি, তারেক হোসেন, সেন্টু হাং, মোঃ মাসুদ আহম্মেদ মৃধা, ইয়াসিন হাওলাদার, ফারুক হাং, মজিবুর রহমান মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সদস্য সচিব কবির হোসেন মোল্লা, যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার, উপজেলা ছাত্রদল নেতা মাহমুদ উল্লাহ রিয়াদ, কলেজ ছাত্রদল সদস্য সচিব সাইফ উদ্দিন রেজা, যুগ্ন-আহবায়ক রিফাত মল্লিক, পৌর মৎসদল আহবায়ক কালাম মাঝি, সদস্য সচিব সবুজ সরদার, বরিশাল উত্তর জেলা জিসাস আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল হক রুবেল মোল্লা, পৌর সভাপতি খান তমাল বিএনপির ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যা নেতাকর্মী।

আপনার মন্তব্য জানান