মুলাদী প্রতিনিধি :
মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে আহাদুল হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত আহাদুল চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় লেখা পড়া করে বলে জানা যায় গতকাল বেলা ৩.১৫ মিঃ দিগে বাড়ীতে যাওয়ার পথে রাস্তায় পরে থাকা বিদুৎের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আহাদুল ঘটনা দেখে দাদী হাওয়ানুর (৬০) বাঁচাতে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পার্শ্ববতী লোকজন বিষয়টি টের পেয়ে বাঁশের লাঠি দিয়ে বিদ্যুৎতের তার সরিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আহাদুল হোসেন কে মৃত ঘোষনা করেন।
নিহত আহাদুল মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের সবুজ ঢালীর পুত্র। তবে নিহতের স্বজনদের অভিযোগ গতকাল পল্লী বিদ্যুতের লোকজন ঐ এলাকায় কাজ করে বিদ্যুতের তার ফেলে রেখে সেই তারের সাথে লেগেই আহাদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় পল্লী বিদ্যুতের লোকজনের অবহেলার কারনে এ ধরনের ঘটনা ঘটছে ।









