মুলাদী প্রতিনিধি :
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে মুলাদীতে গতকাল সকাল ১০টায় থানার হল রুমে “ মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগান কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুলাদী থানা অফিসার ইনচার্জ এস,এম মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সালেহ উদ্দিন হাওলাদার, সাধারন সম্পাদক মুলাদী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, গাছুয়া জসিম উদ্দিন বেপারী, মুলাদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ূন কবির,সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, নাজিরপুর ইউনিয়ণ আ’লীগের সাধারন সম্পাদক মুকুল তালুকদার, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে কমিউনিটি পুলিশিং এর কার্যবলী নিযে আলোচনা করে অপরাধ দমনে পুলিশ কে সহযোগিতার আশ্বাস দেন। কোভিট-১৯ এর কারনে মুলাদীতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কিছুটা ব্যহৃত হলেও পূর্ণরায় পুরোদমে কার্যক্রম চালু হবে বলে জানান উপজেলা কমিউটি পুলিশিং কমিটির সভাপতি সালেহ্ উদ্দিন হাওলাদার।








