মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

0
575

মুলাদী প্রতিনিধি :

মুলাদীতে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।  উপমহাদেশের প্রাচীন এ সংগঠনের প্রতিষ্ঠা বাষীর্কি উপলক্ষে মুলাদী উপজেলা ছাত্রলীগের আয়োজনে হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্তে ফুল দিয়ে শ্রদ্ধার মধ্যে দিয়ে, সকাল ১১টায় মুলাদী সরকারী কলেজ মাঠে ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে ও মুলাদী পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল হাওলাদারের পরিচালনায় আলোচনা সভা ও কেঁক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড, আঃ বারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, এসময় বক্তব্য রাখেন  উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ,সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার,ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এমরান হক ভূইয়া, সাবেক ছাত্রলীগের সভাপতি অহিদুজ্জামান আণোয়ার তালুকদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুরাদ কাজী ও পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক ।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসিরিন, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার খান, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন হাওলাদার, প্রভাষক বশির আহম্মেদ, উপজেলা যুবলীগ নেতা সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহে আলম হাজী মিঠু, যুবলীগ নেতা মনিরুল হাসান খান টিপু, জিয়াউল করিম মোল্লা, চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন খান, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা সভাপতি অহিদুজ্জামান খান, জেলা ছাত্রলীগের সদস্য জহির মল্লিক. উপজেলা ছাত্রলীগে নেতা সাহাদাৎ হাওলাদার, আল আমিন হাওলাদার, মুলাদী কলেজ ছাত্রলীগ নেতা আসিফ চৌকিদার সহ উপজেলা ছাত্রলীগ, আ’লীগের সকল সহযোগী সংগঠনের  বিপুল সংখ্যাক নেতাকর্মী বৃন্দ।

 

 

 

 

আপনার মন্তব্য জানান