মুলাদী প্রতিনিধি:
বরিশাল মুলাদীতে আল আমিন (২৭) নামে এক প্রবাসী যুবককে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে ।
আহত যুবক আল আমিন জানান তিনি তার নানা স্বশুর আক্কাস হাওলাদারের বাড়ীতে বেড়াতে আসলে শাজহান হাওলাদারের নেতৃত্বে ইমন মুন্সি,ফোরকান সহ ৫/৭ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালিয়ে আমার মাথায় , কপালে ও শরীরে জখম করে টাকা,মোবাইল ও স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে নেয় এবং অপহরনের উদ্দেশ্যে রুমের মধ্যে আটকিয়ে রাখে।
বিষয়টি আমার শাশুরী জানতে পেরে আমাকে উদ্ধার করতে গেলে তার ওপরও হামলা চালায় শাজাহান হাওলাদার ও তার লোকজন উপায়ন্ত না পেয়ে আমার আতœীয় স্বজন ৯৯৯ ্এ ফোন দিয়ে থানায় সহয়তা চাইলে মুলাদী থানা থেকে পুলিশ গিয়ে আহত অবস্থায় আমাকে রাত ১.৩০ মিনিটে উদ্ধার করে বর্তমানে আমি মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎসাধীন আছি।
এ ব্যাপারে আলমগীর হাওলাদর জানান পুলিশ গিয়ে আমার ভাগনী জামাইকে উদ্ধার করে এবং মোবাইলটি তাদের কাছ থেকে এনে দেয়, বাকি টাকা ও স্বর্ণের জিনিস এখনো পাইনি এ ব্যাপারে আমরা অভিযোগ দায়েরের প্রস্তুুতি নিচ্ছি।
বিষয়টি জানতে শাজাহান হাওলাদার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুলাদী থানার এস এই মোস্তফা বলেন ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানতে পারি তারা উভই আত্নীয় স্বজন বিদেশে লোক নেওয়াকে কেন্দ্র করে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়ছে। উভয় পক্ষকে থানায় ডাকলেও কোন পক্ষই এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।









