মুলাদীতে স্ট্যাম্পে স্বাক্ষর ও মারধরের অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0
72

মো: মেহেদী হাসান,মুলাদী :

বরিশালের মুলাদীতে জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর ও মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত সাজাহান সাজু ব্যাপারী (৫১)। গত শুক্রবার (২১ আগস্ট), রোজ শুক্রবার দুপুর ১২টায় মুলাদী প্রেসক্লাব শাজাহান মাহমুদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় একই স্থানে সংবাদ সম্মেলন করে সাজু ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন পৌর এলাকার চরডিগ্রী ৭নং ওয়ার্ডের বাসিন্দা আ: রব হাওলাদারের স্ত্রী ছায়েরা বেগম (৬০)।

পাল্টা সংবাদ সম্মেলনে শাহজাহান সাজু ব্যাপারী দাবি করেন, গত ১৯ আগস্ট বুধবার রাত সাড়ে ১১টার দিকে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ঐ সময় আমি আমার নিজ বাড়ীতে অবস্থান করি, সাজু ব্যাপারী আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে তাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। প্রকৃত পক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সক্রিয় কর্মী বলে দাবি করেন তিনি।

তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাজু ব্যাপারী পুরো ঘটনার একটি  নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। পাশাপাশি এ বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে তিনিও মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ উভয় পক্ষের অভিযোগ খতিয়ে দেখছে বলে জানা গেছে ।

আপনার মন্তব্য জানান