মুলাদীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

0
194

মোঃ মেহেদী হাসান,মুলাদী :
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মুলাদী পৌরসভা যুবদলের উদ্যোগে সুশিল সমাজ, ইমাম সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, অন্যান্য সম্প্রদায়ের অতিথি এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভা, ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়ছে।

গতকাল শনিবার বাদ আসর মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রসা হলরুমে পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে ভার্চুয়াল প্রধানঅতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি, সুপ্রিমকোর্ট বার কউন্সিলের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদিন। ভার্চুয়ালী বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. ইউনুস আলী রবি।

উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, মুলাদী সরকারী কলেজের শিক্ষক ইকবাল হোসেন সিকদার, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, পৌরসভা ইমাম সমিতির সভাপতি মাওলানা জাহাঙ্গীর হোসেন, পৌরসভা স্বে”ছাসেবক দল সদস্য সচিব ইউনুস হাওলাদার, পৌরসভা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার সহ বন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান