মুলাদীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
877

মোঃ মেহেদী হাসান, মুলাদী :

ঢাকায় আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ হত্যার বিচারের দাবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মুলাদী উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছে।

গতকাল রবিবার বেলা ২টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, সাবেক উপজেলা বিএপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব্ আঃ ছত্তার খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মুলাদী পৌর সভা মাঠ প্রাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আবিদুর রহমান শরিফ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ মনজুর হোসেন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মশিউর রহমান বেল্লাল, বিএনপি নেতা শাজাহান বেপারী, আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, লিটু, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, বরিশাল উত্তর জেলা জিয়া মঞ্চর সদস্য সচিব নজরুল হাওলাদার, বরিশাল উত্তর জেলা তরুন দলেরসদস্য সচিব জিহাদ মৃধা, উপজেলা শ্রমীকদলের সিনিয়র সহ-সভাপতি কালাম মল্লিক, উপজেলা জাসাস সভাপতি গিয়াস উদ্দিন খান, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যদল আহবায়ক কালাম মাঝি, সদস্য সচিব সালাম ঢালী, পৌরসভা মৎস দল আহবায়ক ইব্রাহীম মোল্লা, পৌরসভা কৃষকদল সদস্য সচিব মিরাজ মুন্সি, পৌরসভা স্বে”ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, যুগ্ন-আহবায়ক সেন্টু হাওলাদার, উপজেলা যুগ্ন-আহবায়ক তারেক, উপজেলা স্বে”ছাসেবকদল নেতা নজরুল সিকদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, কলেজ ছাত্রদল সভাপতি রিফাত মল্লিক, ওয়ার্ড ছাত্রদল সভাপতি জুবায়ের রাড়ী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকমী বৃন্দ।

আপনার মন্তব্য জানান