মোঃ মেহেদী হাসান,মুলাদী :
মুলাদী পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যেগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচী উপলক্ষে জুলাই আগষ্ট্রের সকল শহীদদের আত্নার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় ১৯ জুলাই, শনিবার, বাদ জোহর মুলাদী সরকারী কলেজ ও কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভা ছাত্রদলের আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার, সদস্য সচিব মোঃ কবির হোসেন মোল্লা, মুলাদী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত মল্লিক, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ ইসমাইল সরদার, পৌর ছাত্রদল নেতা মোঃ সাইমুন শাহিন, কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জুবায়ের হোসেন,মোঃ রেদোয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক বেপারী, সদস্য জিসান মল্লিক, পৌরসভা ছাত্রদলের ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাতুল ইসলাম, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাকির হোসেন,৩নং ওয়ার্ড সভাপতি মাহাবুব হোসেন সরদার,৪নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ সিয়াম হাওলাদার, ৬নং ওয়ার্ড সভাপতি জুবায়ের রাড়ী সহ বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।









