মুলাদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
59

মেহেদী হাসান-মুলাদী প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদীতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় মুলাদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছত্তার খানের নেতৃত্বে এই বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালীটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় পাঁচ সহস্রাধিক মানুষের ঢল নামে। নেতাকর্মীদের স্লোগানে ও উপস্থিতিতে পুরো পৌর চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

র‌্যালী পরবর্তী আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব আঃ ছত্তার খান। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় ঐক্য সুদৃঢ় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ, বরিশাল জেলা ওলামা দলের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন খান, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বিল্লাল, কাজির চর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মাস্টার, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইসকান্দার আলী বাঘা ও সম্পাদক বাবুল হাওলাদার, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার উদ্দিন।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, পৌরসভা কৃষক দলের সভাপতি আল আমিন রাড়ী ও সম্পাদক মিরাজ মুন্সি, উপজেলা মহিলা দলের সম্পাদিকা আফসানা মিম, পৌরসভা মহিলা দলের আহ্বায়ক সালমা বেগম, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেন্টু হাওলাদার, স্বেচ্ছাসেবক দলনেতা নজরুল ইসলাম সিকদার, বরিশাল উত্তর জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব নজরুল হাওলাদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি, পৌরসভা সভাপতি ইব্রাহিম মোল্লা ও সাধারণ সম্পাদক আলতাব হোসেন খান, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম অভি খান, মিলন মাস্টার, রাসেল হাওলাদার, সোহেল হাওলাদার, আজিম আকন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং  দলীয় সাবেক  চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া ও বর্তমান  চেয়ারম্যান  তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা  করা হয়।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরমুলাদীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপনার মন্তব্য জানান