মুলাদীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় ওসির বদলী দাবি

0
103

মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় থানা অফিসার ইনচার্জ এর বিভিন্ন অনিয়ম তুলে ধরে দ্রুত তার বদলির দাবী করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বেলা ১১টায় মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, থানা তদন্ত কর্মকর্তা লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, আনিসুর রহমান আলাল, সাইদুর রহমান জীবন, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, আরিফুর রহমান টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের সভাপতি জসিম সিকদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল, কলেজ ছাত্র দল সভাপতি রিফাত মল্লিক সহ সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন মুলাদী থানার ওসি তার দায়ীত্ব সঠিকভাবে পালন না করায় মুলাদীতে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে, বিএনপির কোন নেতাকর্মীদের কোন কথাই তিনি আমল নেননা, যার ফলে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন মুলাদীতে সহিংসতা চালানোর পায়তারা করছে। এছাড়াও বক্তারা বলেন, থানার কতিপয় অফিসার এবং উপজেলা পরিষদের কিছু কর্মকর্তা ফ্যাসিস্টদের আমল থেকে দীর্ঘদিন এখানে চকুরি করায় তারা তাদের সাথে আতাত করে তাদের সহযোগিতা করছে।

এসময় বিএনপির নেতৃবৃন্দ দ্রুত থানা অফিসার ইনচার্জ সহ যে সকল কর্মকর্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আতাত করছে তাদের বদলির জোর দাবি জানান। আগামী তিন দিনের মধ্যে থানা অফিসার ইনচার্জকে বদলি করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে জনান।

আপনার মন্তব্য জানান