গৌরনদীতে শিশু ধর্ষণের শিকার

0
350

বরিশালের গৌরনদীতে শনিবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা মরিয়ম বেগম বাদী হয়ে শনিবার রাতে গৌরনদী মডেল থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের ছেলে শহিদ সরদার (৫৫), একই গ্রামের সাহিদুল সরদারের ছেলে নাহিয়ান সরদার (১৪)।

গৌরনদী মডেল থানার পরিদর্শক গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, মামলা দায়েরের পর আজ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মন্তব্য জানান