বর্তমানে বিভিন্ন মাধ্যমে টিউটর নিয়োগ দিতে দেখা যায়। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখের কথা বিশ্বাস করা ছাড়া, টিউটরকে যাচাই বাছাই করার কোনও উপায় থাকে না। ফলে দেখা যায়, কিছু টিউটর ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই মনমতো টিউটর পান না অভিভাবকরা।
এই অভিভাবকদের কথা চিন্তা করে রাজধানী ঢাকায় যাত্রা শুরু করেছে টিউটর খোঁজার অনলাইন প্ল্যাটফর্ম “ICare Tutor’s Point”. এখান থেকে অভিভাবকরা যেমন খুব সহজেই যোগ্য টিউটর খুঁজে পাবেন তেমনি টিউটর তালিকা থেকে তাদের জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে সেরা একজন বেছে নিতে পারবেন অভিভাবকরা। এমনকি যাকে পছন্দ হবে, তাকে শুরুতে কয়েকটি পরীক্ষামূলক ক্লাসের জন্য ডাকতে পারবেন। এরপর তার পড়ানো ভালো লাগলে নিয়োগ দিতে পারবেন স্থায়ীভাবে এবং পুরো প্রক্রিয়াটিই করতে পারবেন ঘরে বসেই এবং কোন ঝামেলা ছাড়া।
শুধু অভিভাবকদের জন্য নয়, এটা টিউটরদের জন্যও বেশ কার্যকর একটা সাইট। অনেক শিক্ষার্থীর ভালো যোগ্যতা ও পড়ানোর দক্ষতা থাকলেও কারও সঙ্গে পরিচয় না থাকার কারণে হোম টিউটর হতে পারেন না।
বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা মেধাবী শিক্ষার্থীদের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। তারা অনেক জায়গায় অনেক মানুষের কাছে অনুরোধ করেও টিউটর হতে পারেন না। অথচ তাদের চেয়ে কম যোগ্যতা নিয়েও শুধু ভালো পরিচিতি থাকার কারণে অনেকে টিউশন করছেন।
মেধাবীদের এমন সমস্যাও দূর করবে ICare Tutor’s Point। বাংলাদেশে যেখানে উন্নত বিশ্বের মত শিক্ষার্থীদের পার্ট টাইম জব করার সুযোগ খুবই কম সেখানে এই ওয়েব সাইটটি তাদের জন্য পড়াশুনার পাশাপাশি অর্থ উপার্জনের জন্য খুবই সহায়ক হতে পারে।
ICare Tutor’s Point এর সহ উদ্যক্তা ইঞ্জি. সোহেল পারভেজ জানান, হোম টিউটর হিসেবে আগ্রহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিক্ষিত বেকার ও চাকরিজীবীসহ পড়ানোর সক্ষমতা যে কেউ ICare Tutor’s Point এ প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন। এরপর কোনও অভিভাবকের শর্তের সাথে তার জীবন বৃত্তান্ত মিলে গেলে টিউটর হিসেবে পড়ানো শুরু করতে পারবেন কোনও ঝামেলা ছাড়াই।









