ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সিরাজগঞ্জের তুষার

0
576

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শেষ্ঠ যুব সংগঠন “ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” এর ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসে দ্বিতীয় বারের মতো সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন তরুণ সংগঠক ও মানবাধিকার কর্মী সিরাজগঞ্জের সন্তান তানভীর আনজুম তুষার।গত ৯ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন এ ধ্রুবতারার আয়োজিত ন্যাশনাল ইয়ুথ কংগ্রেসে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন তিনি।

২০১২ সাল থেকে তানভীর আনজুম তুষার দেশের আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতি ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। দীর্ঘ সাত বছরের তার এই সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি পদক, বিজয় ফাউন্ডেশন থেকে সেরা সংগঠক ২০১৬, বাংলাদেশ ব্লাড ডোনার্স ফোরাম থেকে দেশ সেরা সেচ্ছাসেবক পদকে ভূষিত হয়েছেন তিনি।

শান্তির পথে তারুণ্যের অংশিদারিত্ব বাড়াতে অগ্রগতির মশাল হাতে তারুণ্যের প্রতিনিধি হয়ে মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়ে গড়তে চান আগামীর সোনার বাংলা। তার এই কাজে সহযোগীতা এবং সব সময় পাশে যারা প্রেরণা যুগিয়েছেন তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন; বিশেষ ভাবে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব অমিয় প্রাপণ চক্রবর্তী কে স্মরণ করে আগামী দিনে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য জানান