গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ নিহত

0
342

গাইবান্ধার সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মমিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত নজির উদ্দিন আকন্দের ছেলে মুছা আলী আকন্দের সঙ্গে একই গ্রামের মৃত জছিম উদ্দিনের ছেলে এমদাদুল হকের জমিজমার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিটি এমদাদুল হক দখলে নেন।

এই জেরে বৃহস্পতিবার রাতে মুছা আলী আকন্দ তার লোকজন নিয়ে এমদাদুলের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে বাধা দিতে গিয়ে এমদাদুলের স্ত্রী মমিনা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার দুপুরে নিহতের স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

আপনার মন্তব্য জানান