মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ ও মানবাধিকার কর্মী, তরুণ সংগঠক, দেশের অন্যতম মানবিক সংগঠন আর্তনাদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব, ইঞ্জি এ এম ফোরকান।
সোমবার এক বাণীতে তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আমি বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের সেইসব জাতীয় বীরদের যাদের অকৃত্তিম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা। হানাদার বাহিনীর বর্বরতার দাঁতভাঙা জবাব দিয়ে বাংলার অকুতোভয় বীর যোদ্ধারা সেদিন আমাদের প্রিয় মাতৃভূমিকে শত্রুমুক্ত করেছিল। তাদের অসামান্য অবদানের ফলেই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে আজ দাঁড়িয়ে আছে একটি স্বাধীন ভুখন্ড। আর আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। তিনি আরো বলেন, আমাদের আদি মুক্তিযুদ্ধ যে স্বপ্ন নিয়ে হয়েছিলো সেই স্বপ্নের বাস্তবায়ন এই বাংলায় অবশ্যই হবে, তবে তার জন্য স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে আমাদেরকে সংগঠিত হতে হবে ও মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হবে সকল প্রকার শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে৷”
দলমতের উর্ধ্বে উঠে বাংলাদেশের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।









