কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্রের মৃত্যু

0
360

চট্টগ্রাম:

পটিয়া উপজেলার আমজুর হাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় মোছাদ্দেক অপু (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া অপু (১৫) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে। সে আমজুরহাটের একটি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, সাইকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিলো অপু। এ সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য জানান