২২৯ বস্তা ত্রাণের চালসহ হাতেনাতে আটক ইউপি চেয়ারম্যান

0
416

পাবনার বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) আটক করেছে র‌্যাব। সোমবার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক কোরবান আলী সরদার উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি কোমরপুর গ্রামে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরকারি ত্রাণের চাল দুস্থদের মাঝে বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে বাঁধেরহাট এলাকায় নিজস্ব গোডাউনে মজুত করেছে-এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযানে যায় র‌্যাব সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে হাতে নাতে ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক ও গোডাউন থেকে ২২৯ বস্তা সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়।

রাত সাড়ে দশটায় রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আমিনপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে l

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরভারতে লকডাউন বাড়লো
পরবর্তী খবরকোন কোন জেলাকে ‘লকডাউন’ করা হয়েছে

আপনার মন্তব্য জানান