অনলাইন ডেস্কঃ দেশ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আর্তনাদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ ব্লাড ব্যাংক ও বর্ণমালা স্কুলের সভাপতি, সমাজকর্মী ইঞ্জি. ফোরকান মাহমুদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এক মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসেছে “ঈদুল ফিতর”। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা, হানাহানি মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি।
তিনি বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে এবার ঈদের আনন্দটা অনেকটা সাবধানতার সাথেই করার আহবান জানাচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করেই সবাইকে নিরাপদে থেকে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক- এই প্রত্যাশা করছি। অতি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না, ঘরে থাকুন- আপনি নিরাপদে থাকুন, আপনার পরিবারকে নিরাপদে রাখুন। অতি দ্রুত চলমান সংকটের অবসান ঘটবে বলে আশাবাদী তিনি।









