অনলাইন ডেস্কঃ মুলাদী বন্দরের বাসিন্দা, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবা ও মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মাতার একমাত্র সন্তান তারেকুর রহমান তামিম নিজ বাড়িতে আজ ভোর রাত আনুমানিক ৪ ঘটিকায় মৃত্যুবরন করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত তামিম ইঞ্জিনিয়ারিং পাশ করে কুমিল্লায় নাভানা গ্রুপে চাকরি করে আসছিলো। করনো ভাইরাস কালীন সময়ে ছুটিতে বাড়ীতে এসে কিছুদিন থাকে, গত কয়েকদিন আগে অফিস থেকে ফোন এলে সে কুমিল্লায় চলে যায়। কুমিল্লায় যেয়ে জ্বর, ঠান্ডায় সমস্যা হলে ৭/৮ দিন আগে বাড়ীতে চলে আসে। বাড়ীতে বসেই গতকাল ভোর রাতে ইন্তেকাল করেন।
নিহতের মৃত্যুতে মুলাদী বন্দর এরিয়ার বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের লাশ ধর্মীয় রীতিমত সামাজিক দুরত্ব ও নিরাপত্তা মেনে দাফন করা হয়।









