করোনায় আক্রান্ত মুলাদি উপজেলা নির্বাহী অফিসার সহ পরিবারের ৫ জন

0
569

ফোরকান ভোমরঃ করোনাভাইরাস, যার পোশাকি নাম কোভিড-১৯। এই ভাইরাসে বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে প্রায় পাচ লাখ মানুষের। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা কোটির কাছাকাছি। বাংলাদেশে এর ভয়াবহতা তীব্র। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এবার বরিশালের মুলাদীতে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস সহ তার পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২১ জুন ইউএনও শুভ্রা দাসের স্বামী মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিযুষ চন্দ্র দে’র করোনা শনাক্ত হয়েছিলো। এর ফলে মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের পুরো পরিবার করোনা পরীক্ষার নমুনা দেয়, ২২ জুন ইউনও শুভ্রা দাস, রাজিব কর্মকার , রুপা মজুমদার, তিন্নি দে সহ পরিবারের ৫ জনের কোভিট-১৯ ভাইরাসে আক্রান্ত্রের রিপোর্ট এসেছে।

বর্তমানে তারা সবাই উপজেলা নির্বাহী অফিসারের বাস ভবনে কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

আপনার মন্তব্য জানান