মুলাদী বন্দরে স্বর্ণের দোকানে তালা ভেঙ্গে চুরির চেষ্টা

0
406

মুলাদী বন্দরে স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিবরনে জানা যায় গত ১০ আগস্ট রাতে মুলাদী সিনেমা হলের সামনে মা জুয়েলার্স এর দোকানে তালা ভেঙ্গে দোকানে চুরির চেষ্টা চালিয়েছে চোর দল । দোকান মালিক নির্মল কুমার গাইন জানান গতকাল রাত ৯.৩০ দিগে দোকান আটকিয়ে বাসায় চলে যাই সকালে এসে দোকানে পিছনে কেচি গেটের তালা ভাঙ্গা দেখতে পাই, কিন্তু চোরেরা দোকানে ভিতরের প্রবেশ করতে পারে নাই, মুলাদী বন্দরে এর আগেও শান্তি জুয়েলার্স, লাবনি টেলিকম, সহ বড় একটি ডাকাতির ঘটনা ঘটে এতে কোন চোর কিংবা ডাকাত দল ধরা না পড়ায় হতাশ হয়ে পড়েছেন বন্দরের ব্যবসায়ী বৃন্দ। বন্দরের স্বর্নের দোকানে চুরির ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করছে মুলাদী বন্দর স্বর্ণ ব্যবসায়ী বাবুল চৌকিদার, সম্পাদক উত্তম কর্মকার, উপদেষ্টা শান্তিরঞ্জন দাস, গনেশ চন্দ্র দাস প্রমুখ।

আপনার মন্তব্য জানান