মেহেদী হাসান,মুলাদীঃ হিজলা-মুলাদী,মীরগঞ্জ রুটে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রী ও বাস কন্টাকটরের মাঝে প্রতিনিয়িত হচ্ছে ঝামেলা। ঘটনার বিবরন ও অভিযোগ সূত্রে জানা গেছে, মহামারী করোনার কারনে সকল প্রকার যাত্রীবাহী বাস বন্ধ থাকলেও বিশেষ কিছু শর্তে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। সামাজিক দুরুত্ব বজায় রেখে যাত্রী পরিবহন করতে হবে এ শর্ত থাকলেও হিজলা-মুলাদী-মীরগঞ্জ রুটে এটি মানা হচ্ছে না। ৩ জনের সিটে ৩ জনকে বসিয়ে এবং ২ জনের সিটে ২ জনকে বসিয়ে ডাবল ভাড়া দাবি করছে কন্টাকটার। এ নিয়ে যাত্রীরা প্রতিবাদ করলে প্রতিদিনই ঘটছে যাত্রী ও বাস কন্টাকটরের মাঝে ঝামেলা যা হাতাহাতির পর্যায় চলে যায়। হিজলা মুলাদী ২টি টিকিট কাউন্টার থাকলেও সেখানে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করতে দেখা যায়। আবু বক্কার ও মাসুম খান নামে দুই যাত্রী জানান, তারা মুলাদী রেন্ডিতলা নামক স্থান থেকে বাস যোগে মীরগঞ্জ যাওয়ার জন্য উঠলে তার কাছে ৩৫ টাকা দাবি করে বাস কন্টাকটর। তিনি কারন জানতে চাইলে বাস কন্টাকটার দুই সিটের ভাড়া দাবি করেন অথচ দুই জনের সিটে দুই জনই ছিলেন। এ নিয়ে তার সাথে কন্টাকটরের সাথে কথাকাঁটি হয়। বাস যাত্রী আবু বক্কার জানান ভাড়া ২২ টাকা হলেও জোর করে ৩৫-৪০ টাকা আদায় করা হচ্ছে। এ রকম অনেক যাত্রীরই অভিযোগ তাদের কাছ ২২ টাকার ভাড়া ৩৫-৪০ টাকা আদায় করছে। এ ব্যাপারে বাস কন্টাররের নিকট জানতে চাইলে তিনি বাস মালিক সমিতির দোহাই দেন ও পকেট থেকে একটি কাগজ বের করে দেখান। তবে সামাজিক দুরুত্ব কেন মানা হচ্ছেনা এ কথা জানতে চাইলে তিনি জানান এ রুটে যাত্রী কম সহ নানা অজুহাত। এ রুটে চলাচলকারী যাত্রীরা এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছে।









