মোঃ মেহেদী হাসান -মুলাদী প্রতিনিধি :
মুলাদী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বজন স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ২১ সে ডিসেম্বর বুধবার সকাল ১১টায় শাজাহান মাহমুদ হল রুমে প্রেস ক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামালের সঞ্চালনায় আলোচনা সভায় শুভে”ছা বক্তাব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ূন কবির, নিহত শহীদ সাংবাদিক মনির রাড়ীর সহ-ধর্মীনী হামিদা মনির, বক্তব্য রাখেতে গিয়ে শহীদ মনির রাড়ী স্মৃতি চারন করতে গিয়ে বারবার তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত সকলে আবেগ আপ্লত হয়ে পড়ে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আসামীদের ফাঁসির রায় হলেও দীর্ঘদিনেও তা কার্যকর হচ্ছেনা যাহাতে দ্রুত ফাঁসি কার্যকর হয় তার জন্য আপনাদের সহযোগিতা চাই মাননীয় প্রধান মন্ত্রীর দৃষ্টিও কামনা করছি। উল্লেখ্য শহীদ মনির হোসেন রাড়ী ২০১০ সালের ২১ ডিসেম্বর জন্যকল্যানে গিয়ে দুষ্কৃতকারীর হাতে নিহত হন।
এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক উপদেষ্টা সেলিম আহম্মেদ চৌকিদার, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মোঃ হাসান, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবীন রাড়ী, মুলাদী সাংবাদিক ঐক্য কল্যান পরিষদের সভাপতি মনিরুজ্জামান, মুলাদী উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক আলী আজম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন, হুমায়ূণ কবির জুয়েল, সাংবাদিক তারিকুল ইসালাম তারেক, রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সহ-সভাপতি মিজানুর রহমান, টিভি সাংবাদিক লিটন তালুকদার, রাকিবুল ইসলাম, রেজা হাওলাদার, শাহিন মাসুদ, শামীম সরদার, মোস্তফা মল্লিক সহ মুলাদী,হিজলা,কাজিরহাটে কর্মরত সাংবাদিক ও নিহত মনির রাড়ীরে কন্যা পুত্র সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম সমিতির সাধারন সম্পাদক মুফতি রফিকুল ইসলাম।









