মুলাদী প্রতিনিধিঃ
মুলাদীতে আ’লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা,স্মাট বাংলাদেশ বিনির্নিমানে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা মানুষের কাছে পৌছে দিতে মুলাদী প্রেস ক্লাবের শাহজাহা মাহমুদ হল রুমে বেলা ১০টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সামনে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন দ্বাদশ জাতীয় সংষদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ (বরিশাল-৩) আসনে আ’লীগের মনোনয়ণ প্রত্যাশী ঢাকা কলেজের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান হাওলাদার।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । তিনি জানান মুলাদী বাবুগঞ্জ আসনে আগামী নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী হলে এখানে আরও উন্নয়ণ সম্বব হবে। এই সরকারের পদ্মা সেতুর কারনে এ অঞ্চলের মানুষ বেশি উপকৃত হয়েছে। উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে হবে। এ সময় তার সাথে মুলাদী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বেলা ১২টায় প্রেস ক্লাবের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাবুগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন।
তিনিও সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে মুলাদী বাবুগঞ্জ আসনে (বরিশাল-৩) আসনে নৌকার মার্কার প্রার্থী দাবি করেন।
তিনি বলেন বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু বাবুগঞ্জে বলেন মুলাদীতে উন্নয়নের মহাসড়কে পরিনত করছে বাবুগঞ্জ গিয়ে একই ম্যাসেজ দিচ্ছে।
মুলাদী বাবুগঞ্জে মহাজোটের ৫% সমার্থকও নেই অথচ তার এমপি হয়ে মুলাদী বাবুগঞ্জকে উন্নয়ন হতে বঞ্চিত করছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মাননীয় প্রধান মন্ত্রী আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে প্রধান মন্ত্রীর মিশন ভিশন স্মাট মুলাদী বাবুগঞ্জ গড়ে তুলবো।
এ সময় তার সাথে বাবুগঞ্জ উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।









