মুলাদিতে সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপারের মতবিনিময় সভা

0
573

ফোরকান মাহমুদঃ মুলাদী উপজেলায় সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকারী সহকারী পুলিশ সুপার মতিউর রহমান থানা হলরুমে ২৬ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় মতবিনিময় সভা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ মৃধা, থানা তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান, মুলাদি প্রেসক্লাব, রিপোটার্স ইউনিট, উপজেলা সাংবাদিক ঐক্য ফোরাম, উপজেলা তৃণমুল সাংবাদিক ইউনিটি, উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় কোভিড–১৯ সচেতনতা, মাদক, ইভটিজিং সহ বিভিন্ন বিষয় নিয়ে নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সময় সহকারী পুলিশ সুপার মতিউর রহমান বলেন, যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং আপনাদের সাথে যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। অনুষ্ঠান শেষে নবাগত পুলিশ সুপার মতিউর রহমানকে সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য জানান