মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে টিউবয়েল শ্রমিকের মৃত্যু

0
921

মুলাদী প্রতিনিধিঃ

মুলাদীতে বিদ্যুৎস্পৃষ্টে ভোলা জেলার সদর থানার শিবপুর গ্রামের মধু’র পুত্র সফিক(৫০) নামে এক টিউবয়েল শ্রমিকের মৃত্যু হয়ছে।

নিহতের সহকর্মীরা জানান ২৬ মে বুধবার সকাল ১১ টার দিগে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের খেজুর তলা এলাকার জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সোহেল খান এর বাড়ীতে গভীর নলকূপ বসানোর কাজ করার সময় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন নিহত সফিক ।

আমরা উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রে নিযে আসলে  ডাঃ মোহাম্মাদ দেলোয়ার হোসেন মৃত্যু ঘোষনা করেন। মুলাদী থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন। নিহত পরিবারকে খবর দেয়া হয়েছে বলে জানান সহকর্মী হানিফ।

 

 

 

আপনার মন্তব্য জানান