মুলাদীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার  দাবিতে ইশার মানববন্ধন

0
556

মো: মেহেদী হাসান,স্টাফ করেসপন্ডেন্ট,মুলাদী :

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে ১০ জুন বৃহস্পতিবার  সকাল ১০ টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মুলাদী থানা শাখার  উদ্দোগে ইশা ছাত্র আন্দোলন মুলাদী থানা সভাপতি এম. মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ জিহাদ হোসেন খাঁন এর সঞ্চালনায় মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি, ছাত্রনেতা মুহাম্মাদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যাত্রাবাড়ী বড় মাদ্রাসা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ রবিউল ইসলাম মাহমুদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং শিক্ষাখাতের সকল প্রকার দূর্নীতি বন্ধ করতে হবে। যেখানে রাষ্ট্রের সকল কার্যক্রম চলমান। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকরা হাস্যকর ব্যাপার তাই  শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

এ সময়  উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন মুলাদী থানা শাখার  সহ-সভাপতি মুহাঃ রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুহাঃ সাইফুর রহমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাঃ আসাদ মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাঃ আবু তাহের মাতুব্বর, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাঃ শাহাদাত হুসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাঃ রাশেদুল ইসলাম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাঃ ফোরকান হোসেন, কলেজ সম্পাদক মুহাঃ বদরুল হোসেন,  স্কুল সম্পাদক মুহাঃ জিসান মাহমুদ, সদস্য-১ মুহাঃ জুনায়েদ হোসাইন সহ থানা, পৌরসভা ও ইউনিয়ন শাখা সমুহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান