উপজেলা করেসপন্ডেন্ট,মুলাদী :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুলাদী উপজেলার সকল শ্রেণী পেশার জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুলাদী উপজেলা স্বচ্ছাসেবক দল নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশী নজরুল ইসলাম হাওলাদার ।
তিনি পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্তমান দেশের পরিস্থিতি কোভিট-19 এর কারনে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাসের কারনে আমাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে। তাই সামাজিক দুরুত্ব ও মাস্ক পরিধান, সহ বাসায় অবস্থান করে ঈদুল আযহা পালনের অনুরোধ জানান। তিনি আশা করেন আল্লাহর ইচ্ছায় অতি শ্রীঘই এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশা আল্লাহ।
এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার জন্য মুলাদী বাসীর কাছে দোয়া কামনা করেন, এবং প্রয়াত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর রুহের আত্নার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।









