মুলাদীতে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত-

0
434

মুলাদী প্রতিনিধি :
মুলাদী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষীকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে ।

সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতৃতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, ১০.৩০ মিনিটে শোক র‌্যালী, ১১টায় সরকারী মাহমুদ জান মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে। মুলাদী পৌরসভা আ’লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে, পৌর আ’লীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক সালেহ্ উদ্দিন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুখ, দপ্তর সম্পাদক বাশার খান, প্রচার সম্পাদক নান্নু রাড়ী, পৌর স্বে”ছাসেবকলীগের সভাপতি ও প্যানেল মেয়র আ: রব, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুজ্জান রাসেল, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবীন রাড়ী, গাছুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম,চরকালেখান ইউনিয়ন আহবায়ক বজলুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য জহিরুল ইসলাম মল্লিক, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন নলী, ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ রাড়ী|

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সাহে আলম হাজী মিঠু, কাজী কামাল, রফিকুল ইসলাম তালুকদার, মনির হোসেন সরদার, মান্না তফাদার, উপজেলা ছাত্রলীগ নেতা জাবেদ রাড়ী, সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের হাজার হাজার নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান