আঃ ছত্তার খানকে পুনরায় মুলাদী উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা ॥

0
393

মুলাদী প্রতিনিধিঃ
দীর্ঘ তিন দশকের মুলাদী উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে সমুদ্র পাড়ী দেয়া, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির আন্দোলন সংগ্রামে এক অকুতভয় সৈনিক হিসেবে পরিচিত এবং মুলাদী উপজেলা তথা বরিশাল উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের প্রানের স্পন্দন, আ¯’ার ঠিকানা, ১৯৯৭ সালে মুলাদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের প্রত্যক্ষ ভোটে প্রথম নির্বাচিত চেয়ারম্যান আঃ ছত্তার খান, ২০০২সালে নবগঠিত মুলাদী পৌরসভার প্রথম নির্বাচিত পৌর চেয়ারম্যান এবং ২০০৯ সালে নানা চড়াই উতরাই পার করে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত আঃ ছত্তার খানকে আগামী ২৬ সেপ্টেম্বরের দল পূর্নগঠনের লক্ষে কর্মীসভায় আবারও সভাপতি হিসেবে দেখতে চায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া আঃ ছত্তার খান বিএনপির উনিশ দফায় উদ্ভুদ্ধ হয়ে ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুলাদী উপজেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়ীত্ব পালনের পরপরই তার প্রতি আ¯’া এবং বিশ্বাসের ফল স্বরুপ শীর্ষ নেতৃবৃন্দ পরের কাউন্সিলেই তাকে সভাপতি হিসেবে মনোনীত করেন। সৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের অকুতভয় সৈনিক হিসেবে পরিচিতি লাভ করা আঃ ছত্তার খান দীর্ঘদিন উপজেলা যুবদলের নেতৃত্ব দিয়ে ১৯৯৭সালে মুলাদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নির্বাচিত হন।

২০০২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির মুলাদী উপজেলা শাখার কাউন্সিলে নেতাকর্মীদের আস্থা ভালোবাসায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘ ২১ বছর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পাশে থেকে দলকে সু-সংগঠিত রেখে, কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসুচী মুলাদীতে বাস্তবায়ন করা আঃ ছত্তার খান বিএনপি তথা জিয়া পরিবারের আস্থা অর্জন করেন। আঃ ছত্তার খান কর্মী বান্ধব নেতা হিসেবে আভির্ভুত হওয়ার ফলে দীর্ঘদিন বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়ীত্ব পালন করায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিট সহ শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষন করে পুনরায় উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য নির্বাচিত হন। কর্মীবান্ধব এ জননেতাকে পুনরায় উপজেলা বিএনপির সভাপতির দায়ীত্ব দেয়া হবে শীর্ষ নেতৃত্বের প্রতি এমনটাই দাবী স্থানীয় তৃণমুল বিএনপির।

চলমান দায়ীত্ব পালনকারী মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব তার দীর্ঘ রাজনৈতিক পথচলাকে বিবেচনা করে আবার দায়ীত্ব দিলে চলমান গনতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য জানান