মুলাদীতে অবৈধ বালু উত্তোলনকারী ৫ জনকে কারাদন্ড

0
350

মুলাদীর নাজিরপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারী ৫ জনকে ১বছর করে কারাদন্ড। জানাগেছে, গতকাল শুক্রবার উপজেলা নির্বাহী কমকর্তা জাকির হোসেনের নেতৃত্বে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর সাহেবেরচর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নাজিরপুর পুলিশ ফারির সহযোগীতায় বালু উত্তোলনরত অবস্থায় ৫ জন অবৈধ বালু উত্তোলনকারীকে আটক করা হয় এবং তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতরা হলেন, বানরিপাড়া উপজেলার শাহে আলম বেপারীর পুত্র হাফিজুর রহমান, জাহারুল আকনের পুত্র রাসেল আকন, আঃ রব বেপারীর পুত্র ফারুক হোসেন এবং নেছারাবাদ উপজেলার মকবুল সরদারের পুত্র মোফাজ্ঝেল সরদার ও মনছুর আলী বালীর পুত্র ইউসুফ বালী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ অভিযানের ফলে ঐ এলাকার মানুষ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। দুইটি ড্রেজার ও বলগেট জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য জানান