“পুলিশই জনতা জনতাই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” নানা স্লোগানে সাড়া দেশের ন্যায় মুলাদি থানা পুলিশের উদ্যোগে শনিবার বেলা ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুলাদি থানা অফিসার ইনজার্চ জিয়াউল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত সুপার নাঈমুল হক। বিশেষ অতিথি ছিলেন মুলাদি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল আহসান খান মিঠু, মুলাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সময় পুলিশের কাজে সহযোগীতা করার জন্য বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সুধীজন এবং মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়িকে সম্মাননা স্মারক দেয়া হয়।
উল্লেখ্য, আলমগীর হোসেন সুমন রাড়ি মুলাদী উপজেলার ‘নিরাপদ সড়ক চাই’ এর আহ্বায়ক ও মুলাদী থানা কমিউনিটি পুলিশ এর সাধারন সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে মুলাদি বাসীর সেবা করে আসছেন। তার প্রশংসনীয় কাজের মধ্যে অন্যতম বীর মুক্তি যোদ্ধাদের সম্মানে তাদের মীরগঞ্জ খেয়া ঘাটের টোলা ফ্রি করে দিয়েছেন।









