পেঁয়াজের দাম ১০ দিনের মধ্যে কমে আসবে : বাণিজ্যমন্ত্রী

0
399

আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম ১০ দিনের মধ্যে কমে যাবে বলে শনিবার দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর এক হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক সেমিনারে অংশ নেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘পরিবহন সমস্যার কারণে আমদানি করা পেঁয়াজ এখনো বাজারে সরবরাহ করা হয়নি।’

বিদেশ থেকে আমদানি করা ১২ হাজার টন পেঁয়াজ ২৯ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, স্থানীয় চাহিদা পূরণে বাংলাদেশকে ২৫ শতাংশ পেঁয়াজ আমদানি করতে হয়। তার মধ্যে ৯০ শতাংশ আমদানি করা হয় ভারত থেকে। তবে দুর্ভাগ্যজনকভাবে ভারত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। এ কারণেই সমস্যা হয়েছে।

পেঁয়াজ রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলে কর্মকর্তারা বলছেন। এদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজের দাম শুক্রবার আবার বেড়ে গেছে। বিদেশ থেকে আসা পেঁয়াজ এখনো বাজারে না যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইউএনবি।

Print Friendly and PDF
শেয়ার
পূর্বের খবরক্রিকেটে লজ্জার যত রেকর্ড
পরবর্তী খবর৩৭ হাজার ফুট উচ্চতায় বিয়ে

আপনার মন্তব্য জানান