আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: মুলাদীতে সভাপতি বারী, সম্পাদক মিঠু

0
593

মুলাদী উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রোববার সকাল ১০টায় মুলাদী উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুল বারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর পরিচালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, যুগ্ন-সম্পাদক এ্যাড. মনসুর আহম্মেদ, সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, হিজলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খালেদ হাসান স্বপন, মুলাদী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, যুগ্ন-সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর হোসেন হিরন, জেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সহিদুল আলম মনির, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আঃ রাজ্জাক, মুলাদী উপজেলা যুবলীগ আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, যুগ্ন-আহবায়ক আলমগীর হোসেন, শের-ই আলম পালোয়ান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অহিদুজ্জামান আনোয়ার তালুকদার, সাধারণ সম্পাদক শাহে আলম মিঠু হাওলাদার, সহ-সভাপতি জিয়াউল করিম মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সম্পাদক কাজী মুরাদ হোসেনসহ অন্যান্য নেতা কর্মীগন।

নেতা কর্মীদের উপস্থিতেতে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে মুলাদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে দিয়ে কাউন্সিলের আয়োজন করা হলে সেখানে কাউন্সিলরদের মতামতের ভীত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড. আবদুল বারীকে পুনরায় সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

আপনার মন্তব্য জানান