মুলাদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আর্তনাদ ফাউন্ডেশনের দিনব্যাপী আয়োজন।

0
612

আর্ত মানবতার সেবায় – আর্তনাদ ফাউন্ডেশন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলার মুলাদি উপজেলায় সরকারি মুলাদি কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে তিন শতাধিক মানুষকে সেবা প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা, পেসার ও ওজন পরিমাপ করা হয়। একই সাথে জনসাধারণকে রক্ত দানে উৎসাহিত করা সহ মাদক, যৌতুক, ইভটিজিং, গুজব, নারী ও শিশু সুরক্ষা এবং জলবায়ু ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। আজ সকাল ৭ ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর্তনাদ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান মাহমুদ। এসময় আরো উপস্থিত ছিলেন মুলাদি উপজেলা ইউনিট ও কলেজ শাখা ইউনিটের মোঃ শফিকুল ইসলাম, শাহরিয়ার জিসান খান,প্রান্ত রিফাত, আরিফুর রহমান জয়, সাবু আশরাফ, মোঃ সিরাজুল ইসলাম, সোয়েব ফরাজি, অন্তু ইমন, রাকিব, মোঃ ফয়সাল সহ অর্ধশতাধিক বিভিন্ন ইউনিট প্রতিনিধি।

সকাল ১১ ঘটিকায় ক্যাম্প পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহম্মেদ, মুলাদি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস আর্তনাদ ফাউন্ডেশন এর এই দিনব্যাপী সেবামূলক আয়োজনের প্রশংসা করে সব ধরনের সহযোগীতা করার আশ্বাস দেন। কেন্দ্রীয় চেয়ারম্যান ইঞ্জি ফোরকান জানান, প্রতি মাসে একাধিক মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করা হয়। সকলে মিলে যদি সাধারণ মানুষকে সচেতন করতে পারি ও সকল ডাক্তার এবং হাসপাতালে রেফারেল সিস্টেম চালু হয় তা হলে স্বাস্থঝুঁকি থেকে অনেক মানুষ মুক্ত থাকবে। আর এ জন্য প্রয়োজন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। তাই আর্তনাদ ফাউন্ডেশন বিভিন্ন দিবসে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে এবং যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালন করে থাকে। রক্তদান নিয়ে তিনি আরো বলেন ‘ সচেতনতাই বাংলাদেশে রক্তের একমাত্র সমাধান’। তাই সবাইকে রক্ত দানের আহবান জানান তিনি।

উল্লেখ্য, আর্তনাদ ফাউন্ডেশন ২০১৩ সন থেকে দেশের বিভিন্ন প্রান্তে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। বর্তমানে ২৩টি জেলা সহ ৪৩টি বিশ্ববিদ্যালয় ও কলেজে ইউনিট রয়েছে।

 

আপনার মন্তব্য জানান