কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

0
820

ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় চিকিৎসার প্রয়োজনে ৬ মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ সচিবালয়ে নিজ দপ্তরে বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। তবে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং ঢাকায় নিজ বাসায় থাকতে হবে। এই দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে।

দুর্নীতির দুই মামলায় ২ বছর ২ মাস কারাভোগ করেন তিনি।

আপনার মন্তব্য জানান