মুলাদীর দূর্গা উৎসব নিরাপদে উৎযাপনে বিএনপির মন্দির কমিটির সাথে প্রস্তুুতি সভা

0
316

মুলাদী প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্টনায়ক তারেক রহমানের নির্দেশে গত ৯ অক্টোবর বুধবার বেলা ১১টায় পৌরসভা রোডে মুলাদী বিএনপির দলীয় কার্যালয়ে, উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পুজামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মুলাদী পৌরসভার সাবেক মেয়র, সাবেক উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব আঃ ছত্তার খান, সার্বজনীন দুর্গা উৎসব পালনে মুলাদী উপজেলা বিএনপি’র প্রত্যেকটা নেতাকর্মী সর্বাত্বক সাহায্যে সহযোগিতা করবেন বলে জানান। তিনি আরও বলেন কোথাও কোন দুস্কৃতি এ উৎসব পালনে বাঁধা প্রদান করলে তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে এবং আমরা তাকে প্রতিহত করব বলেও জানান।  এ সময় তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে মুলাদী বন্দর কেন্দ্রীয় মন্দির, মন্ডলবাড়ী মন্দির, দত্তবাড়ী মন্দিরসহ উপজেলার ১২টি পুজা মন্ডবে নগদ টাকা সহ বিভিন্ন উপকরণ প্রদান করেন ।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাজাহান বেপারী, আক্তার আকন, রাজ্জাক চৌকিদার, জেলা যুবদলের যুগ্ন-আহবায়ক রুহুল আমিন খান, পৌরসভা কৃষকদল সভাপতি আল আমিন রাড়ী, উপজেলা মৎস্যজীবি দল সভাপতি আবুল কালাম মাঝি, পৌরসভা স্বে”ছাসেবকদল আহবায়ক আফজাল হোসেন, উপজেলা স্বে”ছাসেবকদল যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম হাওলাদার, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কবির হোসেন মোল্লা, যুবদল নেতা শফিকুল ইসলাম অভি, বরাতখান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য জানান