মুলাদী প্রতিনিধি :
চলমান পুজার ছুটিতে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরে ডুবে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র অপূর্ণ মন্ডল (১৯) পুকুরে ডুবে মৃত্যু বরন করেন।
নিহত অপূর্ণ মন্ডল মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের মৃত পরশ মন্ডলের নাতি। তার গ্রামের বাড়ী বাউফল উপজেলার কপুর কাঠি কালাই গ্রামে। নিহতের আত্নীয় সঞ্জয় জানান বৃহস্পতিবার বেলা ১১.৪৫ টায় বৌদ্ধ বাড়ীর পুকুরে গোসল করতে নেমে সাতার না জানার কারনে পুকুরের পানিতে ডুবে যায়।
বিষয়টি নিহতের মামাতো বোন শ্যামল মন্ডলের মেয়ে দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।









