সহস্রাধিক পরিবারে আর্তনাদ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরন

0
664

অনলাইন ডেস্কঃঃ দেশে চলমান করোনা পরিস্থিতিতে সহস্রাধিক অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে দেশ বরন্য স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ ফাউন্ডেশন। সংগঠনের সদস্য ও সমাজের হৃদয়বান অনেক মানুষের গোপন সহায়তায় ‘আর্তনাদ ঈদ প্যাক’ প্রজেক্টের মাধ্যমে দেশের ২৫টি জেলার সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌছে দিয়েছেন এই সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা। ঈদের দিন সকালে সকলকে মিষ্টিমুখ করাতে আর্তনাদের এই আয়োজন।

এ সেবামূলক ব্যাতিক্রমধর্মী প্রজেক্ট সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ইঞ্জি. ফোরকান মাহমুদ জানান, মুসলিম উম্মাহে একমাস পবিত্র সিয়াম সাধনা পালনের পর আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদের সকালে মিষ্টিমুখ করে প্রাতঃরাস ভঙ্গ মুসলিমদের কাছে সুন্নাত। আর সেই সুন্নাত পালনে ঐতিহ্য ধরে রেখেছে পূর্বকাল হতে সেমাই জাতীয় মিষ্টান্ন। মুসলিমদের সেই সুন্নাত আদায়ে সঙ্গি হতে ও ঈদের সকালে অভাবী মুখে মিষ্টিমাখা হাঁসি ফোটাতে সেবামূলক এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগন বরাবরের মত পাশে থাকার কারণেই সকল কিছু সফল হয়েছে। প্রত্যাশা যেন তারা আগামীদিনে একইভাবে পাশে দাঁড়াবে অসহায়ের।

আপনার মন্তব্য জানান