মুলাদীতে প্রানিসম্পদ প্রদর্শনী’র উদ্ভোধন – খামারীদের মাঝে ক্ষোভ

0
556

মুলাদী প্রতিনিধি :
মুলাদীতে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্ভোধন সরকারী মুলাদী কলেজ মাঠে ৫ই জুন শনিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপতাল মুলাদী এবং এল ডি, ডি, পি এর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মাদ হোসাইনীর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারন সম্পাদক তারিকুল হাসান খান মিঠু ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক এম এ, বারী, জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. সোহেল রানা, সরকারী মুলাদী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, কৃষি অফিসার রেজাউল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশ গ্রহনকারী খামার মালিক ও দর্শনার্থী বৃন্দ ।

উদ্ভোধনের কিছু ক্ষনের মধ্যেই মাইকে পুরুস্কার ঘোষনা করায় পশু প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীদের মাঝে ক্ষোপ ও উত্তেজনা দেখা যায় । কিছু খামারিরা জানায় যদি আগেই পুরুস্কার নির্ধারন করা থাকে তাহলে আমারা এত কষ্ট করে এখানে গরু,ছাগল,কবুতর,মহিষ সহ বিভিন্ন ধরনের পশু নিয়ে কেন আসলাম ? এ সময় স্থানীয় গরুর খামারী শাজাহান মল্লিকের পুত্র সুমন মল্লিক ক্ষোপ ও অভিযোগ করে বলেন আমাদের খামারে ছোট বড় মিলিয়ে ১৩টি গরু রয়েছে ৩৮ বছর যাবৎ আমরা খামার করে আসছি প্রদশর্নীতে সবচেয়ে বড় ষাড়টি আমাদের তা বিবেচনা না করে পুরুস্কার ঘোষনা করা হয়েছে, ইমাম হোসেন নামে একজন প্রদর্শনীতে একটি বড় আকারের একটি খাসি নিয়ে আসে যা প্রদর্শনীর সবচের বড় খাসি বলে জানায় দর্শনার্থীরা তবে তিনি নেই পুরুস্কার তালিকায় তাই রেগে ক্ষেপে মাঠ ছাড়েন, এ ছাড়াও প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারীরা আয়োজকদের বিরুদ্ধে ক্ষোপ করতে করতে পশু নিযে মাঠ ছেড়ে চলে যায়।

এ বিষয় মুলাদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা সোহেল রানার নিকট জানতে একাধিক বার মোবাইলে কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি। প্রানী সম্পদ হাসপাতালের ডাঃ আলতাফ মাহমুদ এর নিকট জানতে চাইলে তিনি জানান স্যার এটির জন্য একটি কমিটি করছে তারাই বলতে পারবে, আমি শুধু পশুর তালিকা রেজিষ্টার করছি এর বেশি কিছু বলতে পারবো না।

প্রানী সম্পদ প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারিদের দাবি এ সকল প্রদর্শনীতে সঠিক ও সুন্দর ভাবে পশুর মান যাচাই বাছাই করে পুরস্কার প্রনোদনা ও উৎস্য প্রদান করা তা না হলে ভভিষ্যাতে এ ধরনের প্রদর্শনীতে অংশ গ্রহণ করার আগ্রহ হারাবে খামারিরা।

আপনার মন্তব্য জানান